ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় দলে নেই, তবুও বাংলাদেশের জার্সিতে রিয়াদ-ইমরুলরা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন অনেক আগেই। কেউ এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন, কেউবা দেশের বাইরের বিভিন্ন লিগে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই আবার বাংলাদেশের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন সাবেক জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার। বিষয়টি প্রথম দেখায় বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে ভিন্ন এক গল্প।

দুবাইয়ে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। আর সেই দলের হয়ে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন ও আরাফাত সানিদের মতো সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের।

টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের প্রস্তুতি। অভিজ্ঞ এই ক্রিকেটারদের অনুশীলনে ফিরেছে জাতীয় দলের পুরোনো আবহ। দলটির নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের স্কোয়াডে রিয়াদ, নাসির, রুবেল ও ইমরুলের পাশাপাশি রয়েছেন রনি তালুকদারসহ আরও কয়েকজন পরিচিত মুখ। বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নস তাদের স্কোয়াড ঘোষণা করে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররাও অংশ নেবেন এই আসরে। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের মঈন আলীর মতো তারকারা মাঠ মাতাবেন।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হবে পাকিস্তানের বিপক্ষে। ৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দুই দল। ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর এক দিন বিরতি দিয়ে ৭ অক্টোবর একই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই তিন ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি রিয়াদ-ইমরুল-রুবেল-নাসিররা। এবার কিংবদন্তিদের মঞ্চে আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তারা। ফলে জাতীয় দলের বাইরে থাকা পরিচিত মুখগুলোকে নতুন ভূমিকায় মাঠে দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় দলে নেই, তবুও বাংলাদেশের জার্সিতে রিয়াদ-ইমরুলরা

আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬