ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়ান গেমস নারী ক্রিকেটে রোববার বাংলাদেশর প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাই এশিয়া কাপের রেশ এখনো কাটেনি৷ এক সপ্তাহের ব্যবধান৷ আবারও সেই ভারতকেই সেমিফাইনালে পেলো বাংলাদেশ৷ বাজেভাবে হেরে বিদায় নিতে হয়েছিলো টাইগ্রেসদের৷ এবারের লড়াইটি হবে ভিন্ন দেশে ভিন্ন টুর্নামেন্টে৷ জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস মাঠে, এশিয়ান গেমস পদক লড়াই৷

সে যাই হোক এশিয়া কাপ বলুন আর এশিয়ান গেমস বলুন, লড়াইয়ের মাঠে সে ভারত,পাকিস্তান,বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেই সীমাবদ্ধ৷

রোববার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ৷ জিতলেই হয় স্বর্ন নতুবা রৌপ্য পদক নিশ্চিত৷ কিন্তু হারলে ব্রোঞ্চ পদকের জন্য লড়াইয়ের অপেক্ষায় থাকতে হবে৷

পারবে কি নিগার সুলতানা জ্যোতিরা এশিয়া কাপের পরাজয়ের গ্লানি মুছতে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই যতোটা ভরসা৷ তা না হয় আন্ডার ডগ হয়েই মাঠে নামতে হচ্ছে জ্যোতিদের৷ কারণ এশিয়া কাপের বড় পরাজয়ের ঘা এখনো শুকোয়নি টাইগ্রেসদের৷  সেবার ভারতের কাছে ৪২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশের মেয়েরা৷

এশিয়ান গেমসে র‍্যাংঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ-ভারত দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। ভারতের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন শ্রী চারাণী। মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। রান তাড়ায় শেফালি ভার্মার ৪০ রানের ইনিংসে পাঁচ ওভারেই ম্যাচ শেষ করে ভারত।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল অবশ্য মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশের ম্যাচ প্রস্তুতি হয়েছে মূলত অনুশীলনেই।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারত অনেকটাই এগিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুদল ২৫ বার মুখোমুখি হয়েছিল। এতে ভারতের জয় ২২টি আর বাংলাদেশের ৩টি। সাম্প্রতিক সময়েও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের অপেক্ষাটা যেন শেষ হচ্ছে না।

ভারতের ব্যাটিং লাইনআপে নজর থাকবে স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হারমানপ্রীত কৌর ও রিচা ঘোষের দিকে। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটিংয়ে বড় দায়িত্ব থাকবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ওপর। সঙ্গে সোবহানা মোস্তারি, শারমিন আক্তার ও দিলারা আক্তারদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ অবদান চাইবে বাংলাদেশ।

বল হাতে বাংলাদেশের ভরসার জায়গাগুলোর একটি মারুফা আক্তার। তার সঙ্গে রাবেয়া খান, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তারের বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে বড় চ্যালেঞ্জ হবে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপ।

অন্যদিকে, ভারতের বোলিংয়ে শ্রী চারাণীর পাশাপাশি দীপ্তি শর্মা ও রাধা যাদবের স্পিন বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জিং হতে পারে। জাপানের বিপক্ষে চার উইকেট নেওয়ার পর শ্রী চারাণীর পারফরম্যান্সের দিকেও আলাদা নজর থাকবে।

দুই দলের সাম্প্রতিক লড়াই এবং পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও সেমিফাইনালের ম্যাচে আগের হিসাবই শেষ কথা নয়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয়ের হাসি হাসবে তারাই। এশিয়া কাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে সরই হাসিটা হাসতে চাইবে জ্যোতিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান গেমস নারী ক্রিকেটে রোববার বাংলাদেশর প্রতিপক্ষ ভারত

আপডেট সময় : ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬