চোটের কারণে আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ
- আপডেট সময় : ১২:২৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৮ বার পড়া হয়েছে
আর মাত্র তিনদিন পরেই আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল উড়াল দিচ্ছে ইন্দোনেশিয়ায়। ১৯ সেপ্টেম্বর বিমানে চড়বেন ফুটবলাররা। ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে আসিয়ান কাপ ফুটবলের লড়াই। সে মাসলক্ষ্যে দুই একদিনের মধ্যেই ২৩ সদস্যের জাতীয় দল ঘোষনা করতে যাচ্ছে প্রধান কোচ থমাস ডুলিবিশাব। বর্তমানে তার অধীনে অনুশীলন ক্যাম্পে আছেন ২৭ ফুটবলার।
কিন্তু বিমানে চড়ার আগে দু;সংবাদ বয়ে এলো দলের রক্ষণভাগের ফুবলার বিশ্বনাথ ঘোষের জন্য। অনুশীলনের সময় ভালোই চোট পেয়েছেন। যে চোটে একেবারে মাঠের বাহিরেই চলে গেলেন তিনি। জানা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ২৭ বছর বয়সী দলের এই রাইট-ব্যাক। চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে। এরফলে বিশ্বনাথের ইন্দোনেশিয়াগামী বিমানে উঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
বিশ্বনাথ নিজের স্বীকার করেছেন চোটের কথা। তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আজ ক্যাম্প ছেড়েছি। ফিজিও ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে আমার সাড়ে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’
সেন্ট্রাল-ব্যাক হিসেবেও খেলতে পারা টাঙ্গাইলের এই ফুটবলার ২০২৪ সালের সেপ্টেম্বরে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটে পড়ে প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর গত মার্চে হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।
একই মাসে সিঙ্গাপুরের মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১৮ মিনিট এবং গত জুলাইয়ে ঐতিহাসিক ইউরোপ সফরে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২৬ মিনিট খেলেছিলেন বিশ্বনাথ।
‘ক্যাম্প ছাড়ার সময় তেমন খারাপ লাগেনি। কিন্তু রিপোর্টে পেশিতে চিড় ধরার ছবি দেখে সত্যিই খুব মন খারাপ হয়েছে,’ যোগ করেছেন বিশ্বনাথ। তবে এই চোটকে খেলোয়াড়ি জীবনেরই একটা অংশ মনে করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
প্রথমবারের মতো হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।





















