ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ-তুরস্কের সঙ্গে বোয়িংয়ের চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের এই চুক্তি সম্পন্ন হওয়ার দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য এক ‘ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

নতুন এই উড়োজাহাজ কেনাবেচাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি বিশাল সাফল্য হিসেবে তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য এটি একটি বড় দিন! মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের আন্তরিক সহায়তার পর আজ তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে মোট ১১১টি বোয়িং বিমান কেনার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। এর সঙ্গে ভবিষ্যতে আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ (অপশন) রাখা হয়েছে।’

হাজার হাজার কোটি ডলারের এই বিশাল আন্তর্জাতিক চুক্তি মার্কিন শ্রমবাজারের জন্য ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিন নাগরিকের কর্মসংস্থান তৈরিতে সরাসরি সহায়তা করবে।’

নিজের শাসনামলের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর নীতির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে পণ্য রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের পাশে দাঁড়াবেন, তখন আপনার প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন!’

এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এই সম্পূরক চুক্তিটি সই করে বাংলাদেশ। মূল ৩.৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে এই ১১টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন হলো। নতুন এই চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিন প্রতিষ্ঠানটি থেকে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ ক্রয় করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-তুরস্কের সঙ্গে বোয়িংয়ের চুক্তিকে ‘ঐতিহাসিক’ বললেন ট্রাম্প

আপডেট সময় : ০২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬