ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফ্যাসিবাদমুক্ত কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয়ে তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 জাতিসংঘের সাধারণ পরিষদেরচ ৮১তম অধিবেশনে দেওয়া প্রথম ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্বনির্ভর কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, ফিলিস্তিন সংকট মোচন, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বিশ্বনেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বনেতাদের সামনে এই ভাষণ দেন তিনি। ভাষণে তিনি তাঁর নতুন মূলমন্ত্র ঘোষণা করেন— “সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ”।
নিরাপদ বাংলাদেশ ও সুশাসন
প্রধানমন্ত্রী তরুণ, নারী ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ এবং সবার জন্য শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা সংবলিত রাষ্ট্রদর্শনের কথা তুলে ধরেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ম্যান্ডেটের কথা স্মরণ করে তিনি মানবাধিকার ও সুশাসন নিশ্চিতের কথা বলেন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান। দেশ পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ (3-R) কৌশল অনুসরণ করছে।
রোহিঙ্গা সংকট নিরসনে ৫ দফা প্রস্তাব
১২ লাখের বেশি রোহিঙ্গার নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি, সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা অব্যাহত রাখা, আইসিজে ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত এবং আন্তঃসীমান্ত অপরাধ রোধে ৫ দফা প্রস্তাব পেশ করেন।
বিশ্ব শান্তি, ফিলিস্তিন ও এআই নীতিমালা
মারণাস্ত্রের বাজেট মানব উন্নয়নে ব্যয় এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির প্রতি সমর্থনের পাশাপাশি ডিজিটাল বিভাজন এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ বিষয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভাষণের বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট সূত্রে জানা যাবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদমুক্ত কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয়ে তারেক রহমান

আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬