ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইব্রাহিমের গোলে মুল পর্বে ফর্টিস এফসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে বসুন্ধরার মাঠে কিরগিস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে মহাদেশীয় টর্নামেন্টের মূল পর্বে উঠেছে বাংলাদেশের ফর্টিস এফসি৷

নিজেদের প্রথম এই আন্তর্জাতিক ম্যাচের শুরুতেই চমক৷ যদিও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি৷ তবে দ্বিতীয়ার্ধে দারুন খেলেছে স্থানীয় দলটি৷

গত মৌসুমে ঘরোয়া লিগে তৃতীয় হওয়ায় ফর্টিসের সরাসরি এই টুর্নামেন্টে খেলার কথা ছিল না। তবে বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় হঠাৎ করেই কপাল খুলে যায় দলটির। আর সেই সুযোগটাই লুফে নিয়ে উজবেকিস্তানের শক্তিশালী দলটিকে বিদায় করে দিল ফর্টিস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। তবে এই অর্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ১২তম মিনিটে ফর্টিসের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো দারুণ থ্রু পাস বক্সের ভেতরে পেয়েও কাজে লাগাতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকউড। ২১তম মিনিটে ওমার বাবুর শট গোলকিপারকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে আসে।

অবশেষে বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে ডেডলক ভাঙে। মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণ গতিতে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে ফাঁকায় বল বাড়ান ওমার। প্রথম ছোঁয়াতেই বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

এক গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মুরাস। ৭৪তম মিনিটে ডি-বক্সে ফর্টিসের এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় কিরগিজ ক্লাবটি। কিন্তু আতাবায়েভ এরবোলের নেওয়া জোরালো শট গোলকিপার সুজন পেরেইরাকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে এলে রক্ষা পায় ফর্টিস।

বাকি সময়ে মুরাসের একের পর এক আক্রমণ দৃঢ়তার সঙ্গে রুখে দিয়ে ইব্রাহিমের করা ওই এক গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখে ফর্টিস। আর তাতেই মাঠের শেষ বাঁশি বাজার পর জয়ের আনন্দে মাতে বাংলাদেশের ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইব্রাহিমের গোলে মুল পর্বে ফর্টিস এফসি

আপডেট সময় : ০৮:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬