৩১২ স্কুলের সবাই ফেল
- আপডেট সময় : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে
এস এসি সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোন কোন স্কুলের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে। আবার কোন কোন স্কুলে বয়ে চলেছে শোকের মাতম। হতাশাটা এতোই বেশি যে মুখ দেখানোর মতো না। এমন স্কুল আছে যাদের শতভাগ ফেল। এ রকম ৩১২টি স্কুলের সন্ধ্যান মিলেছে। যে সব প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশ কেন্দ্রের মধ্যে একটিতে কেউই পাস করেনি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।






















