ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রাজিলের ফুটবলারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের ফুটবলে নতুন করে একটি কালো অধ্যায় রচিত হলো। শনিবার ১ জুলাই ব্রাজিলের ক্লাব সাও পাওলোর যুব দলের সাবেক ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রোকে (১৫) গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে। দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর গ্লোবো এস্পোর্তের।

ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিকায়েল আলাগোয়াসের বাসিন্দা ছিলেন এবং মাসেওর জাসিন্তিনহো এলাকার ছেলে। চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলতে গিয়ে তিনি কোপা ফিক্টর শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছিলেন। পরবর্তীতে নিজ শহর মাসেওতে ফিরে এসে তিনি সিএসএ’র অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন। তার মৃত্যুর পর ক্লাবটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে।

বিবৃতিতে সিএসএ জানায়, ‘আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

ঘটনার পর হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, মাদক পাচার–সংশ্লিষ্ট অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে এবং মিকায়েল ভুলবশত গুলির শিকার হন।
এ ঘটনায় মিকায়েল লিয়ান্দ্রো ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের ফুটবলারকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬