বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে চায় ভারত
- আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
ভারত জুড়ে চলছে এখন শিক্ষার্থীদের আন্দোলন৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা সরকারের সাথে কোন আলোচনাই৷ করতে চায় না৷ ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটানোর আশাবাদ ব্যক্ত করেছে ভারত৷
পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।
শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন দুজন প্রেস কর্মকর্তা নিয়োগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রণধীর জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।
ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ী ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানানো হয়েছে কি না এবং তার এই সফরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নয়াদিল্লি অবগত রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানান, মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাবিত এই সফর প্রসঙ্গে তাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই


















