ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ, বিকল্প দল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। আজ সেই সিদ্ধান্তই নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সকালে চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়। আইসিসি সিইও সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি লিখে জানিয়েছেন যে, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয়।

একই সাথে, সংযোগ ক্রিকেট স্কটল্যান্ডকেও ভারত – শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন বলে ধারনা করা হচ্ছে।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

এর আগে ভারত বিশ্বকাপে নিরাপত্তার প্রশ্ন তুলেছে বাংলাদেশ। কারণ,  নিরাপত্তার অজুহাত তুলে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজ দেশে যখন নিজেরাই বাংলাদেশ পেসারকে অনিরাপদ মনে করছেন তখন বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা আরো অনেক বড় ব্যাপার হয়ে উঠাই স্বাভাবিক।বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অভিযোগ তুলেই ভারতের মাটিতে গিয়ে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানায় অর্থাৎ ভারত বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে বাংলাদেশের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আবেদন করা হয়। কিন্তু আইসিসি কোন অবস্থাতেই বাংলাদেশের এই আবেদন গ্রহন করেনি।বাংলাদেশকে খেলতে হলে ভারতেই গিয়েই খেলতে হবে, এমন আল্টিমেটাম দেয় আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড।  এতে বাংলাদেশ রাজি না হওয়ায় শেষ বাংলাদেশকে ভারত বিশ্বকাপ থেকে বাদই দিয়ে দেয়া হলো। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে ক্রিকবাজ।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

বোর্ডের সকল সদস্যদের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে সংযোগ উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি স্বভাবতই বিসিবি সভাপতি ও আইসিসির বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

গতকাল (শুক্রবার) দুবাইয়ে আইসিসি বৈঠক করে। সেখানেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন।
তার আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশের বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়। কিন্তু ওই কমিটি তাদের আপিল খারিজ করে দেয়। আইসিসির সিদ্ধান্তই বহাল থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশকে বাদ দিয়েই শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ, বিকল্প দল স্কটল্যান্ড

আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬