ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করলেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারকা ফুটবলারদের সঙ্গে বিশ্বের বিভিন্ন রঙ্গিন পর্দার নায়িকাদের প্রেমের সম্পর্ক থাকাটা নতুন কিছু নয়। মনের সঙ্গে মন মিললেই হয়ে যায় গভীর প্রেমের সম্পর্ক। তবে সে সম্পর্কে থাকে অনেক হিসাব নিকাষ। যাচাই-বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে সবার চোখে পড়ে। হয়ত দেখা যায় কোন কফি হাউসে, কিংবা সমুদ্র বিলাসে। তবে দেখায় যে প্রেমের গভীরতা আসতে পারে তাও কিন্তু না।

সম্প্রতি ফ্রান্সের সুপার স্টার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটোর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যা নিয়ে ইউরোপ জুড়ে আলোচনা তৈরি হয়। শুরু হয়ে যায় দু’জন নিয়ে নানা গল্প। তার কারণ,  বিশ্বকাপের আগে ও পরে বিভিন্ন স্থানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দু’জনকে নিয়ে প্রেমের গল্প শুরু হয়ে যায়।

যদিও এখনো পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এমবাপ্পে কিংবা এক্সপোসিটো। এবার সরাসরি এমবাপ্পের নাম না নিলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও ‘মিথ্যা ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ বার্তায় এক্সপোসিটো জানান, গত কয়েক মাস ধরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, তাকে ও তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব খবরের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, সবকিছুরই একটি সীমা রয়েছে। এবার তিনি বাধ্য হয়ে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করছেন এবং এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সাম্প্রতিক গুঞ্জনগুলোকে ভিত্তিহীন বললেও এক্সপোসিটো এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। বরং তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দুজনের সম্পর্ক নিয়ে ছড়ানো বিভিন্ন গল্প তাদের ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

বিশ্বকাপের পর ছুটিতে থাকা এমবাপ্পেকে এ সময় বেশ কয়েকবার এক্সপোসিটোর সঙ্গে দেখা গেছে। সম্প্রতি তাদের একসঙ্গে একটি স্থানে প্রবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমুদ্রসৈকতেও দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার ছবি নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বিশ্বকাপে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন স্প্যানিশ এই অভিনেত্রী। এসব ঘটনা থেকেই এমবাপ্পে-এক্সপোসিটোর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমবাপ্পের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করলেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিটো

আপডেট সময় : ০৭:২৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬