ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বড় পরিসরে বোলার হান্টে মাঠে নামছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগে বোলার হান্টে মাঠে নেমেছে। আগের মতো বোলার হান্টে থাকছে না পৃথক কোন পরিকল্পনা।  পেসার কিংবা স্পিনারদের আলাদা শ্রেণিতে ভাগ না করে এবার সব ধরনের বোলারদের নিয়ে বড় পরিসরে আয়োজন করতে যাচ্ছে ‘বোলার হান্ট’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক আগে থেকেই এই বোলার হান্টে মাঠে নেমেছে। যেখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে এসেছিলো। যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন।  গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পেসার হান্ট থেকে উঠে এসেছিলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। পরবর্তীতে রবি পেসার হান্টের মাধ্যমে ক্রিকেটের আলোয় আসেন ইবাদত হোসেন। দুজনই পরবর্তীতে দেশের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

সেই সফল উদ্যোগগুলোর ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে প্রতিভা খোঁজার পরিকল্পনা করেছে বিসিবি। নতুন বোলার হান্টে পেসার ও স্পিনারদের জন্য আলাদা আয়োজন থাকবে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় সব বোলার একই প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করা। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়ের সরবরাহ নিশ্চিত করতে হলে নিয়মিতভাবে নতুন ক্রিকেটার খুঁজে বের করা জরুরি। বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশে অনেক প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যায়। বোলার হান্ট সেই অপ্রকাশিত প্রতিভাদের সামনে আসার একটি বড় সুযোগ তৈরি করতে পারে।

পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনেও বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ফলে একক কোনো বিভাগকে গুরুত্ব না দিয়ে সব ধরনের বোলিং প্রতিভাকে একই আয়োজনের আওতায় আনার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সঠিক পরিকল্পনা, বাছাই প্রক্রিয়া ও পরবর্তী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে বিসিবির নতুন বোলার হান্ট দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। রুবেল ও ইবাদতের মতো আরও অনেক প্রতিভাবান বোলারের উত্থানের পথ খুলে দিতে পারে এই উদ্যোগ।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বোলার হান্ট সম্পর্কে বিস্তারিত জানাবে বিসিবি। জানা গেছে, এবারের বিরাট পরিসরের বোলার হান্ট কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় রয়েছে রবি। মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতেই শুরু হবে সব আয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় পরিসরে বোলার হান্টে মাঠে নামছে বিসিবি

আপডেট সময় : ১১:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬