উত্তাল দিল্লি, বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- আপডেট সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দুই সন্তান দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্রির আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে দু’জনে কংগ্রেসের নেতা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেসের এই দুই নেতাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করার সময় পুলিশ তাদের আটক করে। কংগ্রেসের এ কর্মসূচিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের জবাবদিহি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এবং পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
























