ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের ক্রিকেট মাঠে দর্শকের চুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে গিয়ে প্রকাশ্যে খুন হয়েছেন এক আম্পায়ার। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনের স্থানীয় এক ক্রিকেট ম্যাচে। এ ঘটনায় আহত হয়েছে আরো একাধিক।

গতকাল রোববার স্থানীয় দুটি দলের ক্রিকেট ম্যাচ পরিচালনা করছিলেন দোলা অজিত বাবু এবং তার বন্ধু বুদুমুরি চিরঞ্জীবী। একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। তাতে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররাই। অজিত এবং চিরঞ্জীবী দুই দলের খেলোয়াড়দের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেননি।

বিশাখাপত্তনের পুলিশ জানিয়েছে, খেলা শুরু হওয়ার পর কান্তা কিশোর নামে এক দর্শক দুই দলের ক্রিকেটার এবং আম্পায়ারদের উদ্দেশ্যে গালাগালি করতে শুরু করেন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর সমস্যা সমাধানের জন্য কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন। পরিস্থিতি সামলাতে অজিত এবং চিরঞ্জীবী তার কাছে যান। দুই আম্পায়ারের সঙ্গে আরও কয়েক জন সেখানে যান। তাদের মধ্যে ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন দর্শকরাও।

এর পরই কান্তা হঠাৎই পকেট থেকে ছুরি বের করে কোপাতে শুরু করেন অজিতকে। কান্তাকে থামাতে গিয়ে ছুরিতে আহত হয়েছেন চিরঞ্জীবী এবং এক দর্শক। ক্ষুব্ধ কান্তাকে থামানোর আগেই গুরুতর ভাবে আহত হন অজিত। অজিত এবং আহত দর্শককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অজিতকে মৃত ঘোষণা করেন।
অজিতের বাবা ডোলা আপ্পালা রাজু থানায় মামলা দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত ২৬ বছরের কান্তা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের ক্রিকেট মাঠে দর্শকের চুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

আপডেট সময় : ১০:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬