সরকারের ৬ মাসের অর্জন, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসা
- আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিন সম্পন্ন হলো৷ এই ৬ মাসে সরকারের অর্জন নিয়ে উঠেছে নানা প্রশ্ন ৷ বিদ্যুৎ সঙ্কট যেখানে সবচে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ আইন শৃঙ্খলার অবনতি, ঠিকাদারীতে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগের তীর সরকারের দিকে৷ তবে বিগত সময়ের ঝঞ্জাল মোকাবেলায় সরকারের এই সময়টা যে যথেষ্ট নয় তা বলার অপেক্ষা রাখে না৷ এরপরেও সরকারের নেয়া কিছু পদক্ষেপ প্রশংসারও দাবি রাখে৷
বিশেষ করে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে বিএনপি সরকার৷ সস্প্রতি ভারতের সাথে বাংলাদেশের কুটনৈতিক আচরনে তার বহিপ্রকাশ ঘটেছে৷
আজ বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সে বিষয়টি বড় করে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর উপদেস্টা মাহদী আমিন৷
মাহদী আমিন বলেন, ছয় মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে। অভ্যন্তরীণ বিষয়ে এখন কারো হস্তক্ষেপের সুযোগ নেই।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে।
গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহারে দেওয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, ২০০টি ইলেকট্রনিক বাস আনা হচ্ছে। এ ছাড়া অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে৷



















