ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্ট জয়ের পর অভিনন্দনে ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দল। রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। আজ দিনের শুরু থেকে রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ততা থাকলে সবার দৃষ্টি ছিলো অস্ট্রেলিয়ার দিকে।অবশেষে কাঙ্খিত জয় পাওয়ায় সবার মধ্যে ভিন্ন এক আনন্দ বয়ে যাওয়াই স্বাভাবিক। 

প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে অভিনন্দন জানান।

ফেসবুকে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রাণঢালা অভিনন্দন।পোস্টে তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ছবিও যুক্ত করেন।

 বিরো্ধী দলীয় নেতা ডা.শফিকুর রহমানের অভিনন্দন

ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সেলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়।

আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন এই ধারা বজায় রেখে ভবিষ্যতে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। আমি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। টাইগারদের অসাধারণ লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে। এই বিজয় বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ। টেস্ট ক্রিকেটের এক নম্বর দল অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের দেশের মাটিতেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।

আমি আশা করি, এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনগুলোতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনন্দনে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬