ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছিটকে গেলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৯১ বার পড়া হয়েছে

DinajpurTV Bangladesh News

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার নাহিদ রানা। একই সঙ্গে প্রথম টেস্টে খেলতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, আর পেসার শরীফুল ইসলামেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় চোট পান নাহিদ রানা। পরে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। মেডিকেল পরীক্ষায় তার বাঁ পাশের পাঁজরের পাশের পেশিতে (সাইড স্ট্রেন) গ্রেড-২ চোট ধরা পড়ে।

বিসিবি জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে নাহিদের প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।

অন্যদিকে, শরীফুল ইসলামের পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। ১২ আগস্ট তার ফিটনেস মূল্যায়নের পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র এবং প্রয়োজনীয় ওয়ার্কলোড সম্পন্ন করতে পারলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে। তবে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ।

একই পরিস্থিতিতে রয়েছেন লিটন দাসও। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই উইকেটকিপার-ব্যাটার বর্তমানে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছিটকে গেলেন নাহিদ রানা

আপডেট সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬