ই মেইলে হুমকি, কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ১২:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে একটি গোষ্ঠী ই মেইলে হুমকি প্রদান করে৷ এই ঘটনা জানার পর কুটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম৷
বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির কুটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার ( এডিসি) আবু খায়ের৷ তিনি বলেন, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কুইক রেসপন্স টিমগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমর(সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। হুমকির বিষয়টি সামনে আসার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সিটিটিসি।




















