ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৪২৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

মো.বদরুল আলম চৌধুরী
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেই বড় লীডের বার্তা দিয়েছিলেন শান্ত বাহিনী৷ আজ তৃতীয় দিনের প্রথম সেশনে সেটা করে দেখালেন মেহেদী হাসান মিরাজ৷ ইনিংসর শেষ ফিফটি মেরে তিনি বাংলাদেশ দলকে নিয়ে থামলেন ৪২৬ রানে৷

যদিও দ্বিতীয় দিনের শেষ বিকালে স্বাগতিক বোলাররা দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে আতঙ্ক ধরিয়ে দেয়৷ তৃতীয় দিনের সকালে সে বাধা অতিক্রম করা জিদে রুপ নেয় মিরাজে৷ টানা পাঁচ সেশন ব্যাটিং করে হয়েছেনও সফল৷ স্বাগতিক বোলারদের শাসন করে বাংলাদেশকে এনেদিয়েছেন ২২৮ রানের লীড৷

যে উইকেটে অস্ট্রেলিয়ান বোলারদের শাসন করে রানের ফুলঝরি ফোঁটালেন তানজিম তামিম,মুমিনুল, শান্ত, মুশফিক আর মিরাজরা, সেখান স্বাগতিক ব্যাটারদের কম্পন ধরালেন বাংলাদেশের পেসাররা৷

অস্ট্রেলিয়ানদের প্রথম ইনিংস ১৯৮ রানে থামিয়ে দেওয়া বাংলাদেশের পেসাররা দ্বিতীয় ইনিংসেও ছোবল মারছেন৷ দখলও করে নিয়েছেন ১ উইকেট৷

আহের দিনের ৪ উইকেট হাতে রেখে ৩৫১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান আগেরদিন ব্যাটহাতে অসি বোলারদের হতাশ করা হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৯২ বল খেলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এতে ভাঙে ৪৬ রানের জুটি।

এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজের সঙ্গে ২৫ বলে ১৮ রানের জুটিও গড়েছিলেন তিনি। তবে বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।

দিনের শুরুতেই দুই উইকেট হারানোর সেই ধাক্কা সামলে তাসকিনকে সঙ্গে নিয়ে আবারও স্বাগতিক বোলারদের শাসন করতে থাকেন মিরাজ। এর মাঝেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি। দারুণ একটি সেশন কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে অবশ্য আর সুবিধা করতে পারেননি টাইগাররা। প্রথম ওভারেই হাফসেঞ্চুরি করা মিরাজের উইকেট তুলে নেন হ্যাজলউড। উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেওয়ার আগে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১৫৪ বলে ৬৫ রান।

এরপর আর ৫ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। তাসকিন-ইবাদত হোসেনের শেষ উইকেট জুটিতে আসে ২৬ বলে ৮ রান। ১৮ বলে ৭ রান করে ইবাদত ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ দুই উইকেটই নেন হ্যাজলউড। প্রথম ইনিংসে

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) : ৫৩ ওভারে ১৯৮/১০

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৩৮ ওভারে ৪২৬/১০ (সাদমান ২০, তামিম ১০১, মুমিনুল ৪৯, শান্ত ৮৪, মুশফিক ৩৬, লিটন ০, মিরাজ ৬৫, হাসান ১৪, তাইজুল ১৭, ইবাদত ৭, তাসকিন ১৪*; স্টার্ক ২৬-৩-৭৯-২, হ্যাজলউড ২৮-৩-৮৯-৬, গ্রিন ১০-২-৩৪-০, কামিন্স ২৭-৪-৭৫-১, লায়ন ৩১-৪-১০২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৪-০, লাবুশেন ৪-১-৪-০৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪২৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

আপডেট সময় : ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬