রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৮ বার পড়া হয়েছে
শনিবার দেশি-বিদেশী সাংবাদিকদের সঙ্গে বসেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে আসা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রতিপক্ষ দুই নেতা জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এ সাক্ষাতে তারেক রহমান রাজনীতির ইতিবাচক ধারার পরিবর্তন আনছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৭ টায় জামায়াতে আমির আর ৮টা নাহিদের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা মিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।












