ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন, গাছ ফেলে অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এসব ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে সকাল ৬টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কের আলুটিলার রিছাং ঝরনা এলাকায় এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৭ মাইল এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, বিভিন্ন স্থানে গাড়ি ও অফিসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন, গাছ ফেলে অবরোধ

আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬