সাড়ে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৯৯ বার পড়া হয়েছে
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬০০ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
শনিবার (১ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।



















