ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঈদুল আজহায় সরকারি ছুটি সাতদিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালে বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা (কোরবানির ঈদ) আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটি হিজরি ১৪৪৭ সালের ১০ জিলহজ, তবে চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। সে হিসেবে আর মাত্র চৌদ্দদিন বাকি। এ নিয়ে কোরবানির হাটগুলোও প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও সোস্যাল মিডিয়ায় কোরবানির হাট অনেক আগে থেকেই সরব হয়ে ওঠেছে।

আর এই পবিত্র ঈদ উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি থাকছে। আগামী ২৫ মে থেকে এই ছুটি থাকবে ৩১ মে পর্যন্ত। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ছাড়াও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। সেই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এমন সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ ঘিরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এছাড়া বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদুল আজহায় সরকারি ছুটি সাতদিন

আপডেট সময় : ০৮:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬