ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষিণ এশিয়ার সবচে অনিরাপদ শহর ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ার মেগাসিটিগুলোর মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধপ্রবণতার দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৈশ্বিক পরিসংখ্যান ও সমীক্ষাকারী আন্তর্জাতিক ডাটাবেজ সংস্থা ‘নামবিও’ (Numbeo) প্রকাশিত ‘ক্রাইম ইনডেক্স ২০২৬’-এর প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কার প্রধান শহরগুলোকে পেছনে ফেলে পুরো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অনিরাপদ ও উচ্চ অপরাধপ্রবণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা।

নামবিওর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, অপরাধ এবং নিরাপত্তার স্কেলে ঢাকার অবস্থান অত্যন্ত নাজুক। ১০০-এর স্কেলে পরিমাপ করা এই সূচকে ঢাকার অপরাধ সূচক ৬২.২ যা অত্যন্ত উচ্চ অরাধপ্রবণতা নির্দেশ করে।  নিরাপত্তা সূচক (Safety Index) হচ্ছে মাত্র ৩৭.৮ যা নগরবাসীর মারাত্মক নিরাপত্তাহীনতার প্রতীক।

বৈশ্বিস অবস্থানে বিশ্বের প্রায় সব প্রধান শহরের মধ্যে অপরাধের দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম, যা বিশ্বের শীর্ষ ১৫ শতাংশ অপরাধপ্রবণ শহরের অন্তর্ভুক্ত।

বিপরীতে, নামবিওর তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, যার অপরাধ সূচক মাত্র ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অপরাধ সূচক :

দেশ                                            অপরাধপ্রবণতা সূচক                       নিরাপত্তা সূচক
ঢাকা, বাংলাদেশ                       ৬২ দশমিক ২                                    ৩৭ দশমিক ৮
করাচি, পাকিস্তান                     ৫৯ দশমিক ১                                     ৪০ দশমিক ৯
দিল্লি, ভারত                              ৫৯ দশমিক ১                                     ৪০ দশমিক ৯
গাজিয়াবাদ, ভারত                   ৫৮ দশমিক ৪                                    ৪১ দশমিক ৬
নয়ডা, ভারত                            ৫৫ দশমিক ১                                     ৪৪ দশমিক ৯
গুরগাঁও, ভারত                        ৫৪ দশমিক ১                                      ৪৫ দশমিক ৯
ব্যাঙ্গালোর, ভারত                    ৫৪ দশমিক ০                                     ৪৬ দশমিক ০
রাওয়ালপিন্ডি, পাকিস্তান         ৫১ দশমিক ৬                                    ৪৮ দশমিক ৪
ইন্দোর, ভারত                          ৪৮ দশমিক ২                                    ৫১ দশমিক ৮
কলকাতা, ভারত                      ৪৬ দশমিক                                        ৯ ৫৩ দশমিক ১
লখনৌ, ভারত                           ৪৫ দশমিক ৫                                   ৫৪ দশমিক ৫
মুম্বাই, ভারত                             ৪৪ দশমিক ১                                     ৫৫ দশমিক ৯
কলম্বো, শ্রীলঙ্কা                        ৪২ দশমিক ৬                                    ৫৭ দশমিক ৪
হায়দ্রাবাদ, ভারত                      ৪২ দশমিক ৬                                   ৫৭ দশমিক ৪
চণ্ডীগড়, ভারত                         ৪২ দশমিক ৪                                    ৫৭ দশমিক ৬
পুনে, ভারত                               ৪১ দশমিক ৩                                    ৫৮ দশমিক ৭
চেন্নাই, ভারত                            ৪০ দশমিক ০                                     ৬০ দশমিক ০
লাহোর, পাকিস্তান                    ৩৬ দশমিক ৯                                    ৬৩ দশমিক ১
কাঠমান্ডু, নেপাল                   ৩৬ দশমিক ৭                                    ৬৩ দশমিক ৩
নাবি মুম্বাই, ভারত                    ৩৬ দশমিক ৫                                    ৬৩ দশমিক ৫
জয়পুর, ভারত                         ৩৪ দশমিক ৭                                      ৬৫ দশমিক ৩
সুরাত, ভারত                             ৩৩ দশমিক ৪                                    ৬৬ দশমিক ৬
আহমেদাবাদ, ভারত                 ৩১ দশমিক ৫                                     ৬৮ দশমিক ৫
ইসলামাবাদ, পাকিস্তান             ৩১ দশমিক ৪                                      ৬৮ দশমিক ৬
ভোদোদরা, ভারত                     ৩০ দশমিক ৪                                      ৬৯ দশমিক ৬
ম্যাঙ্গালোর, ভারত                     ২৫ দশমিক ৬                                     ৭৪ দশমিক ৪

পরিসংখ্যান স্পষ্ট নির্দেশ করে যে, করাচি বা দিল্লির মতো ঐতিহাসিকভাবে আলোচিত ক্রাইম-প্রবণ মেগাসিটিগুলোও নিরাপত্তার বিচারে এখন ঢাকার চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে।

অপরাধের ধরন ও নগরবাসীর মানসিকতা

নামবিওর এই সূচকটি কেবল সরকারি বা থানা-পুলিশের নথিপত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না; বরং শহরে বসবাসকারী সাধারণ মানুষ ও ভ্রমণকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অপরাধ সম্পর্কিত ভীতি এবং দৈনন্দিন নিরাপত্তার উপলব্ধির ওপর ভিত্তি করে জরিপ পরিচালনা করা হয়।

ঢাকার বাসিন্দাদের মতামতে কয়েকটি বিষয় প্রকট হয়ে উঠেছে:

. নৈশকালীন নিরাপত্তাহীনতা: দিনের বেলায় একা চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার অনুভূতি কিছুটা থাকলেও (প্রায় ৫০%), রাতের বেলায় একা হাঁটাচলার ক্ষেত্রে নিরাপত্তা বোধ নেমে আসে ২৫%-এর নিচে।

. ছিনতাই ও ডাকাতি: রাস্তায় মোবাইল, ব্যাগ বা ছিনতাইয়ের ভয় সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় ৬৬%)।

. দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতা: দুর্নীতি এবং ঘুষের সূচকে ঢাকার স্কোর ৮৭.৩২, যা অত্যন্ত উদ্বেগজনক এবং আইন প্রয়োগকারী সংস্থার ওপর মানুষের আস্থাহীনতাকে তুলে ধরে।

যে কারণে অবনতি

বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই অনাকাঙ্ক্ষিত শীর্ষ অবস্থানের পেছনে বেশ কয়েকটি সামাজিক ও প্রশাসনিক কারণ কাজ করছে। যার মধ্যে রয়েছে- ১. অনিয়ন্ত্রিত জনঘনত্ব ও দ্রুত নগরায়ণ। মেগাসিটি ঢাকায় অপ্রতুল জনবলের কারণে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। ২.আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে গলিপথে টহলদারির অভাব অপরাধীদের উৎসাহিত করছে। ৩.অর্থনৈতিক চাপ ও বেকারত্ব। মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় কিশোর গ্যাং ও ক্ষুদ্র অপরাধচক্রের তৎপরতা বহুগুণ বেড়েছে।

উত্তরণের উপায় ও করণীয়

রাজধানী ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করতে হলে জরুরিভিত্তিতে প্রশাসনিক সংস্কার ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। ১.আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। পুরো শহরকে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক ট্র্যাকিং জোরদার করা।২.কমিউনিটি পুলিশিং ও নৈশ টহল। অলিগলিতে নৈশ টহল বাড়ানো এবং স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে অপরাধ প্রতিরোধ কমিটি গড়ে তোলা। ৩. দ্রুত বিচার নিশ্চিতকরণ করতে হবে। ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরাধপ্রবণতা ও নিরাপত্তাহীনতার এই চিত্র দেশের সামগ্রিক ভাবমূর্তি ও বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ঢাকাকে নিরাপদ শহর হিসেবে পুনর্গঠনে সমন্বিত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ এশিয়ার সবচে অনিরাপদ শহর ঢাকা

আপডেট সময় : ০৫:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬