ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাতে ছিনতাইয়ের কবলে পড়ে রোলেক্স ঘড়ি-মোবাইল খোয়ালেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক নাইটক্লাবের বাইরে ছিনতাইয়ের কবলে পড়েন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি। রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের এ ফরোয়ার্ডের ওপর পাঁচজন ছিনতাইকারী আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয়।

এরপর পেছন থেকে একজন গলা চেপে ধরে। হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
এ নৃশংস হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করেন ফুসেইনির এক সতীর্থ। তার সেই ভিডিওর সহায়তায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
ক্লাব নিশ্চিত করেছে, ওই ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ফুসেইনি। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেয়ায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

(মন্তব্য করুন  : খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে এবং আপত্তিজনক নয়। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ডেইলি ঢাকা মেট্রো ডটকম- এর দায়ভার নেবে না।)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে ছিনতাইয়ের কবলে পড়ে রোলেক্স ঘড়ি-মোবাইল খোয়ালেন ফুটবলার

আপডেট সময় : ০৯:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬