ঢাকা স্টেডিয়াম পছন্দ ব্রাজিলের
- আপডেট সময় : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধি হঠাৎ বাংলাদেশ সফর নিয়ে ফুটবলাঙ্গনে চলছে রাজ্যের আলোচনা। তাহলে ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে কোন প্রীতি ম্যাচ খেলছে! ভারত খেলতে আসার বিষয়টি তাদের চূড়ান্ত। একই সফরে তারা বাংলাদেশেও একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার গুঞ্জন ফুটবলাঙ্গনে। তাতে দেশের ফুটবলের আয়-ব্যয় কিংবা ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির কথিপয় কর্মকর্তার দিকে সন্দেহের তীর পড়ছে।সমালোচকদের মতে, ফুটবল ফেডারেশনের কথিপয় কর্মকর্তার পকেট ভারী হবার জন্যই ব্রাজিলের মতো একটি হাইপ্রোফাইল দলকে বাংলাদেশে এনে বিরাট অর্থ লোকসান ছাড়া কিছুই নয়।
দেশজুড়ে যখন এমন সব আলোচনায় মুখর তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটি বিবৃতি প্রদান করা হয়। সেখানে ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারিনা পরিদর্শন নিয়ে কথা বলেছেন। পরবর্তীতে বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সে সাক্ষাতে ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধি দল বাংলাদেশের এই দুটি ভেন্যু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে ব্রাজিল কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংসের মাঠের মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম, স্টেডিয়ামের আসা যাওয়ার পথে নিরাপত্তা গেটের অবকাঠামো উন্নয়ন আরও প্রয়োজন বলে তারা মনে করেন। সেটাও স্বল্প সময়ে সম্ভব বলে মনে করেন তারা।
ব্রাজিল প্রতিনিধি দল গতকাল ঢাকা ছেড়েছে। তারা ব্রাজিল ফেডারেশনকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে ব্রাজিল ফেডারেশন বাফুফের সঙ্গে যোগাযোগ করবে। ব্রাজিল ও বাংলাদেশ দুই ফেডারেশন সামনে আনুষ্ঠানিক সভা করবে। সেখানে বাংলাদেশকে ব্রাজিলে খেলার আমন্ত্রণ এবং বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু করার বিষয়ে আলোচনা করবে।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির আগে বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সভাপতির সঙ্গে গতকাল বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দুই ফেডারেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ করবে সামনে।’
ব্রাজিল ৬ অক্টোবর ঢাকায় খেলার পরিকল্পনা করছে। সেই ম্যাচ আয়োজন করতে অনেক অর্থ প্রয়োজন। এ নিয়ে শাহীন বলেন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হবে। এ রকম ম্যাচ করতে হলে সরকারের সহায়তা নিয়েই করতে হবে।’























