পারমানবিক চুক্তির অন্তরালে সৌদিকে যুক্তরাষ্ট্রের কড়া শর্ত
- আপডেট সময় : ০৭:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের সঙ্গে পারমানবিক সহযোগিতা চুক্তির অন্তরালে কড়া শর্ত চেপে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই শর্তটি হচ্ছে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে। অথচ ইয়াহুদি এই রাষ্ট্রটি বরাবরই ইসলামের চিরশ্রুত্রুু হিসেবে আচরণ করে আসছে। সর্বদা ইসলামের ক্ষতি করা এই রাষ্ট্রটির সঙ্গে আমেরিকার শর্ত না মানলে চুক্তি কার্যকর হবেনা বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। -খবর রয়টার্সের।
তার অর্থ হচ্ছে রিয়াদ যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক ‘আব্রাহাম আকর্ডসে’ সই করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পারমাণবিক চুক্তিটি কেবল বেসামরিক ব্যবহারের জন্যই অনুমোদিত হবে। এর পূর্ণ বাস্তবায়ন সম্পূর্ণরূপে নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগ দেয়ার ওপর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তবে পারমাণবিক চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হবে।
এর আগে গত বুধবার (২২ জুলাই) দুই দেশের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রাথমিক সমঝোতার কথা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ট্রাম্পের শর্ত আরোপের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হলো
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথনকশা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






















