ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাকরি ফেরত পেতে হাইকোর্টের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি ফেরত পাওয়ার দাবিতে ঢাকা হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরের পর তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভের পর তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের মতে, সচিব মঙ্গলবার ও বুধবার সময় চেয়েছেন এবং বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অভিযোগ করেন যে, ৫ আগস্টের পর থেকে পুলিশ হেডকোয়ার্টার তাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে আসছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে চাকরিতে পুনর্বহাল করা না হয়, তাহলে আগামী রোববার কাফনের কাপড় পরে পুলিশ হেডকোয়ার্টার ও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

তাদের দাবি, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ ও তুচ্ছ অভিযোগে ২২০০ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাকরি ফেরত পেতে হাইকোর্টের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫