ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে : সিলেটে জামায়াতের আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ সিলেটে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াতের আমির বলেন, সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।

শফিকুর রহমান বলেন, আমাদের কথা সাফ। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে।

তিনি বলেন, বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি- তারাও মজলুম ছিলেন এখন যারা সরকার গঠন করেছেন। কিন্তু তারা ভুলে গেছেন, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানবো না। হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন জনগণ আপনাদের তাড়াবে। আপনাদেরকেও জনগণ ছেড়ে কথা বলবে না। ভালোয় ভালোয় আপনারা মেনে নিন। যদি না মানেন, তাহলে এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।

জামায়াতের আমির বলেন, আমরা আমাদের শহীদদের সাথে বেইমানি করবো না। জুলাইযোদ্ধাদের সাথে বেইমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেইমানি করবো না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, সেই লড়াইয়ের জন্য প্রস্তুন হোন ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ-চাঁদাবাজ-দুর্নীতিবাজ-দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। আমরা থামবো না। মুক্তির মঞ্জিলে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে : সিলেটে জামায়াতের আমির

আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬