ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, এই সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ খবর নেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।’

হবিগঞ্জে দলীয় এনসিপি নেতাকর্মীদের হামলার শিকার হওয়া নিয়ে বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দলটির আহ্বায়ক। বলেছেন, ‘হামলাকারীর বিরুদ্ধে কোনও সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। সরকার বার্তা দিলো, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে তার কোন প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’

নাহিদ অভিযোগ করেন, ‘সন্ত্রাস চাদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে।’ যদিও তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনসিপি আহ্বায়ক সতর্ক করে বলেন, ‘সরকার খুব শিগগিরই জনগনের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। জনগণ যাতে প্রস্তুত হয়, সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নিব না।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছেড়ে কথা বলেননি নাহিদ। অভিযোগের সুরে বলেছেন, ‘তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন নাহিদ

আপডেট সময় : ০৭:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬