ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাজ হচ্ছে ক্যানসারের টিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যানসার, বিশ্ব ‍জুড়ে আতঙ্ক ছড়ানো একটি রোগ। যে রোগের কিনা কোন চিকিৎসা নেই। অলৌকিক ছাড়া মৃত্যু পথ যাত্রায় দিনক্ষণ গণনা ছাড়া একজন রোগীর আর কোন ভরসার জায়গা নেই। এবার সেই ক্যানসার নিধনে আবিষ্কার হয়েছে টিকা! বিস্ময়কর এই রোগ নিধনের টিকাটি আবিস্কার করেছে রাশিয়া। এমনটাই দাবি করচ্ছেন রাশিয়ার গবেষকরা।

রাশিয়ার তৈরি মেলানোমার (ত্বকের ক্যানসার) চিকিৎসায় এই টিকার প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে দাবি করেছেন। মানবশরীরে তারা প্রথমবারের মতো ক্যানসারের টিকা প্রয়োগ করেছেন। জানানো হয়েছে, টিকা নেওয়া ব্যক্তি সুস্থ আছেন এবং তার শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

ক্যানসার প্রতিরোধে অভিনব এই টিকা প্রস্তুত করেছে দেশটির ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিনজবার্গ রুশ সংবাদমাধ্যমকে জানান, যে রোগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছিল, তিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তার শরীরে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। রোগীর দেহে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা টিউমার ও এর বিস্তার (মেটাস্টেসিস) প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। টিকার প্রথম প্রয়োগের পর থেকে সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক।

গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্যানসার চিকিৎসার দুটি পদ্ধতির অনুমোদন দেয়। এর একটি হলো উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা ‘নিওঅনকোভ্যাক’। অন্যটি কোলরেক্টাল বা কোলন ক্যানসারের চিকিৎসার জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ‘নিওঅনকোভ্যাক’ টিকাটি মানবশরীরে প্রয়োগ করা হয় ৬০ বছর বয়সী এক ব্যক্তির দেহে। তিনি মেলানোমা ক্যানসারের তৃতীয় পর্যায়ে (থার্ড স্টেজ) ছিলেন এবং তার শরীরে মারণ রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছিল। তিনি বর্তমানে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

গিনজবার্গ জানান, ওই রোগীকে এই টিকার আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তার রোগপ্রতিরোধ ক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। এই রোগী ছাড়াও আরও ১০ জন ক্যানসার আক্রান্তের জন্য পৃথকভাবে টিকা তৈরি করা হচ্ছে, যা আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাজ হচ্ছে ক্যানসারের টিকা

আপডেট সময় : ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬