প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের প্রায় এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদের ভোটের প্রস্তুতি চলমান রয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।
আখতার আহমেদ বলেন, কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। কী পদ্ধতিতে ডিজপোজ করব, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারব বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন ছয় বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান আখতার আহমেদ।




















