ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আলোচনা চললেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্দেহ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে দেশটির মনে গভীর সন্দেহ ও অনাস্থা রয়ে গেছে। ইরানের একটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে৷

ওই সূত্রটি জানায়, কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন পক্ষের সঙ্গে তেহরানের আলোচনা অব্যাহত রয়েছে। তবে ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে তেহরানের মনে এক মুহূর্তের জন্যও বিন্দুমাত্র আশাবাদ নেই।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো বার্তাটিকে ইরান ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে ও এর জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে ওই সূত্র।

ইরানি নিরাপত্তা কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের ভেতরে নানা কণ্ঠস্বর থাকতে পারে, তবে অতীতের অভিজ্ঞতা বলে যে- মার্কিন প্রেসিডেন্ট এবং তার ঘনিষ্ঠ বৃত্তের লোকজন শেষ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অনুসারী উগ্র যুদ্ধবাজদের প্ররোচনার কাছেই মাথা নত করে।

এই শঙ্কার কারণেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেকোনো আগ্রাসন বা অপরাধের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক প্রতিরোধ গড়ে তোলার পূর্ণ প্রস্তুতি রাখতে তেহরান বাধ্য বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলোচনা চললেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্দেহ ইরানের

আপডেট সময় : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬