অগ্নাশয়ের ক্যান্সার সারতে কেমোথেরাপির বিকল্প আসছে ঔষুধ
- আপডেট সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
অগ্নাশয় ক্যান্সার সারাতে কেমোথেরাপির বিকল্প হিসেবে বাজারে আসছে ঔষুধ। কেমোথেরাপি মানেই রোগীর জন্য প্রচন্ড কষ্টের। চিকিৎসা পদ্ধতিও বেশ জটিল। গবেষকরা সেই কষ্ট এবং জটিলতা কমাতে চিকিৎসা পদ্ধতিতে বদল আনার চেষ্টা করছেন। ক্যানসার সারাতে তৈরি করা হয়েছে খাওয়ার ওষুধ।
অন্যান্য ক্যানসারের চেয়ে অগ্নাশয়ের ক্যানসারের ধরনও কিছু আলাদা। প্রায় উপসর্গহীন । অগ্নাশয়ে একবার টিউমার হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্রে। দ্রুত গতিতে কয়েকটা স্টেজ পার হয়ে যায়। মৃত্যু শয্যায় পড়ে যান রোগি।
তাই অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসা যথেষ্টই জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে ইদানীং ক্যানসারের অনেক নতুন চিকিৎসাপদ্ধতি বেরিয়েছে। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির যন্ত্রণা কমাতে ইমিউনোথেরাপিতেও ভরসা রাখছেন চিকিৎসকেরা। তবে ক্যানসার যদি জটিল পর্যায়ে পৌঁছে যায়, তখন রোগীর যন্ত্রণা কমিয়ে তাঁকে স্থিতিশীল করতে এক বিশেষ রকম ওষুধ তৈরি করা হয়েছে। এই ওষুধটিকে অনুমোদন দেওয়ার পথে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও (এফডিএ)।
অগ্ন্যাশয় ক্যানসারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা’। এই ক্যানসার ছড়াতে শুরু করলে তাকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব। এই ধরনের ক্যানসার তাড়াতাড়ি ধরাও পড়ে না। তলে তলে শরীরে বাড়তে থাকে। গবেষকেরা দেখেছেন, কয়েকটি জিনের মিউটেশনের (রাসায়নিক বদল) কারণেই ক্যানসার এত দ্রুত বাড়তে থাকে। সেই জিনগুলিকে আয়ত্তে আনতে ওষুধের থেরাপি কার্যকর হতে পারে। ওষুধের কাজ হবে সেই জিনগুলির রাসায়নিক বদলকে ঠেকিয়ে রাখা, যাতে ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজন বন্ধ হতে পারে। এমনই একটি ওষুধ হল ডারাশোনরাসিব। আমেরিকার বায়োটেকনোলজি কোম্পানি রেভোলিউশন মেডিসিন ওষুধটি তৈরি করেছে যার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ক্যানসার রোগীদের উপরে। এই ট্রায়ালের ফল সন্তোষজনক বলেই দাবি করা হয়েছে।














