ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ম্যাচ সেরা লিটন, হাসান গেম চেঞ্জার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ পর্যন্ত আফগানিস্তানকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচটাও আর জেতা হয়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দাপট দেখিয়েছেন টাইগার ক্রিকেটাররা। ম্যাচসেরা হয়েছেন লিটন কুমার দাস। গেম চেঞ্জার অ্যাওয়ার্ড উঠেছে হাসান মাহমুদের হাতে।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। এর সঙ্গে দুই ইনিংস মিলিয়ে উইকেটের পিছনে ৯টি ডিসমিসালও আছে তার।

এক ম্যাচে দুই ইনিংসেই ব্যাট হাতে পঞ্চাশোর্ধ ইনিংস আর ৯টি ডিসমিসাল আছে এমন রেকর্ড এখন শুধু লিটনের। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে আটটি ক্যাচ নিয়েছিলেন তিনি। সবমিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ কাটানো লিটনের ম্যাচ সেরা হওয়াটা প্রত্যাশিতই ছিল। সেটাই হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। প্রথমে দুর্দান্ত একটি বলে ইসমত আলমকে বোল্ড করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান তিনি। এরপরই কায়েস আহমদের ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে দেন। উইকেটরক্ষক লিটন দাস ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু হয়ে আসা বলটি দারুণভাবে তালুবন্দি করেন।

এরপর জিয়া-উর-রহমানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন হাসান মাহমুদ। আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএসের সাহায্যে এই আউট নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৫৫ রানে হাসানের শিকার ছিল ৫ উইকেট। আর ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যাচ সেরা লিটন, হাসান গেম চেঞ্জার

আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬