ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লিটনের সেঞ্চুরি চোখ রাঙাচ্ছে আফগানদের

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগের দিনেই দ্বিতীয় ইনিংসের ভীত গড়ে দিয়েছিলেন মুশফিক-শান্ত জুটি৷ সে পথ ধরে লিটন-মিরাজরা আজ বাংলাদেশের স্কোরকে নিয়ে যান রানের চুড়ায়৷ সেঞ্চুরির দেখা পান লিটন৷ যা কিনা টেস্ট ক্যারিয়ারে তার সপ্তম সেঞ্চুরি৷ এই জুটির দৃঢ়তায় আবুধাবি টেস্টের দখল এখন পুরোটাই বাংলাদেশের অনুকুলে৷ দ্বিতীয় সেশনের সাত ওভার পর ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষনাতেই আফগানদের সামনে দাড়িয়ে যায় ৪৭৯ রানের বিশাল চ্যালেঞ্জ৷
আফগানদের সামনে এখনো দিনের চারটি সেশন রয়েছে হাতে৷ এরপর থাকছে আগামীকাল সারাদিন ব্যাটিং করার সুযোগ৷ পারবে কি নিজেদের হোম মাঠে বাংলাদেশের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়াতে?
 জবাবে আফগানিস্তান নিজেদের প্রথম সেশনেই ২৮ রানে ২ উইকেট খোঁয়ালো৷ এরপরের ঘন্টায় ২৩ রান যোগে হারাতে হয়নি উইকেট৷ চলছে দিনের শেষ সেশনের খেলা৷ আফগানিস্তান ব্যাটাররা যে ঘুরে দাঁড়ানোর প্রানান্তর চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না৷
এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান ২৮ ওভার শেষে ২ উইকেটে ৭৯ রান সংগ্রহ করেছে৷ সাদিকুল্লাহ অটল ১৮ এবং আগের ইনিংসের সেঞ্চুরিয়ান রহমতশাহ ৩৪ রানে ব্যাট করছেন৷ হাসান এবং এবাদত উইকেট দু’টি লাভ করেন৷
 তার আগে দুবাইয়ের তপ্ত রোদে লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ডাক মারার ব্যার্থতা কাটিয়ে তুলেছেন কিছুটা৷
 প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। যদিও সেঞ্চুরিতে ফিরতে গিয়ে দু’বার জীবন ফিরেছিলেন লিটন৷  অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়ে মিরাজ তুলে নিয়েছেন নিজের ১১তম টেস্ট ফিফটি।
তবে অতীত ব্যার্থতার লাঞ্চনা ঘুচে লিটনে চলছে ফের বন্দনা৷
সেঞ্চুরির অপেক্ষায় থাকা লিটন আফগান স্পিনার কায়েস আহমেদকে কাট শটে চমৎকার এক চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। অনেকদিন পর শতকের দেখা পাওয়া লিটন সেঞ্চুরির পর অবশ্য নিজের ইনিংসটি আর বেশি বড় করতে পারেননি। পেসার মোহাম্মদ সেলিমের একটি শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১১৭ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার নান্দনিক এই ইনিংসে ছিল ১৪টি চারের মার।

লিটন সেঞ্চুরিতে পৌঁছানোর আগেই ফিফটি পূর্ণ করে বাংলাদেশকে চালকের আসনে বসান মেহেদী হাসান মিরাজ। চাপের মুখে লিটনের সঙ্গে দারুণ জুটি গড়ে তিনি টেস্ট ক্রিকেটে নিজের ১১তম অর্ধশতক তুলে নেন। এই দুই ব্যাটারের দৃঢ়তায় প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বড় লিডের দিকে এগোচ্ছে স্বাগতিক দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিটনের সেঞ্চুরি চোখ রাঙাচ্ছে আফগানদের

আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬