সরকারি কাজে বাধা প্রদানে সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান গ্রেফতার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও বর্তমানে জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর ডিবি প্রধান শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
মামলা ও এজাহারের বিবরণ
বিমানবন্দর থানা সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে আজ এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে অতিরিক্ত যাত্রীচাপের কারণে বিলম্ব হয়। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাঁর ওপর চড়াও হন। তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়াসহ মারধরের হুমকি দেন। একই সঙ্গে তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা কর্মী ও প্রতিনিধিদের ওপর হামলা
এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় আখতারুজ্জামানের সঙ্গীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে শুরু করলে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক এই মেজর তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করেন। শুধু তাই নয়, তিনি সাধারণ যাত্রীদের জন্য রাখা জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

আইনি পদক্ষেপ ও রাজনৈতিক পরিচয়
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সর্বশেষ গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।