২০২৭ বিশ্বকাপ ক্রিকেট সূীচ ঘোষনা, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড,একই গ্রুপে ভারত-পাকিস্তান
- আপডেট সময় : ১১:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
ঘন্টা বাজতে শুরু করেছে ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা,জিম্বাবুয়েও নামিবিয়ায় বসছে এই আসর। রোমাঞ্চ জাগানো তিনধাপে অনুষ্ঠিত হবে ১৪ দলের ওয়ানডে এই বিশ্বকাপ। তা শুরু হবে আগামী ২ অক্টোবর এবং ২১ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে । এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন ফর্মেটে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের সূচি ঘোষনা করেছে আজ বৃহস্পতিবার। এতে দলগুলো জানতো পারলো প্রতিপক্ষের নাম এবং খেলার ভেন্যু। তবে এই বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তানের দেখা মিলছে। একই গ্রুপে আছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়াও। বাংলাদেশ পড়েছে ‘বি-গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড।
আইসিসি’র ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপে পড়েছে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা, সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
২০২৭ সালের বিশ্বকাপে সর্বমোট ১৪টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ১০টি দল ইতোমধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও, পূর্ণ সদস্যপদ না থাকায় তৃতীয় আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হবে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সরাসরি জায়গা পেতে ব্যর্থ হয়েছে। তাদের আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দলের সঙ্গে বাছাইপর্বের বাধা পার হতে হবে। ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, ৮ অক্টোবর। এরপর ১২ অক্টোবর কুয়াগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লিটন-মিরাজরা।
সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচও হবে ডারবানে। ১৯ অক্টোবর। ওই ম্যাচের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ অক্টোবর ছুয়ানে ‘কোয়ালিফায়ার বি’র মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হবে ৭ অক্টোবর। কেপ টাউনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্ব। ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে এই লড়াইকে।
এর আগে ২ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে হবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।
দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’। সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।
সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। সেমিফাইনালের জয়ী দুই দল খেলবে বিশ্বকাপের ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।
তিনধাপের নতুন ফর্মেট
সুপার সিরিজ (প্রথম ধাপ): র্যাঙ্কিংয়ে সবশেষে থাকা ৩টি কোয়ালিফায়ার দল নিয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা হবে। সেখান থেকে কেবল শীর্ষ দুইটি দল মূল টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে যাওয়ার টিকিট পাবে।
গ্রুপ পর্ব (দ্বিতীয় ধাপ): বাছাই পর্ব পেরিয়ে আসা সেরা দলসহ ১২টি দল ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি’—এই দুটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
সুপার ৭ (তৃতীয় ধাপ): দুই গ্রুপের শীর্ষ ৩টি করে মোট ৬টি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা ১টি দল—এই মোট ৭টি দল নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’ পর্ব। এখানে রাউন্ড-রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘সুপার ৭’ পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা ৪টি দল সেমিফাইনালে মুখোমুখি হবে। প্রথম স্থান অর্জনকারী দল খেলবে চতুর্থ দলের বিরুদ্ধে এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দল লড়াই করবে তৃতীয় দলের সাথে। সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনাল খেলে চূড়ান্ত বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
এক নজরে ঘোষিত দুই গ্রুপ
-
গ্রুপ এ: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং কোয়ালিফায়ার ‘এ’।
-
গ্রুপ বি: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং কোয়ালিফায়ার ‘বি’।








