ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলবকরেছে দুদক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ হাজির হতে বলা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশের সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে।

নোটিশে বলা হয়েছে, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

নোটিশে নির্ধারিত তারিখে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের জুনে তার মেয়াদ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলবকরেছে দুদক

আপডেট সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬