জাতীয় দলের ম্যানেজার বদল, নিয়োগ পেলেন আমিরুল ইসলাম বাবু
- আপডেট সময় : ১০:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে
ফুটবল খেলেন নি কখনোই৷ তবুও ফুটবলাঙ্গনে বেশ জনপ্রিয় তিনি৷ কখনো ক্লাব ফুটবলের ম্যানেজার কখনো জাতীয় দলের৷ নানা আলোচনা- সমালোচনা মাথায় নিয়ে প্রায় তিনদশক দেশের ফুটবলাঙ্গনে তার পদচারন৷ হাঁ, তিনি আর কেউ নন, আমিরুল ইসলাম বাবু৷ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের ম্যানেজার৷ এবারের দল বদলে মোহামেডানের শক্তশালী ফুটবল দল গঠনে তার ভূমিকা ছিল দৃশ্যসান, যা ক্লাব সভাপতি বরকত উল্লাহ বুলুর বক্তব্যে ফুটে উঠেছিল৷
সেই আমিরুল ইসলাম বাবু ফিফা আসিয়ান কাপ ফুটবলে জাতীয় দলেরও ফুটবল ম্যানেজারর দ্বায়িত্ব পেয়েছেন৷ এর আগে তিনি একাধারে নারী বয়সভিত্তিক জাতীয় দলের ম্যানেজার হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন৷
ফুটবলার না হয়েও ফুটবলারদের কাছে বাবু বেশ জনপ্রিয় ব্যক্তি৷ যদিও জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন তোলার চেষ্টা চলছে বলে তিনি দাবি জানান৷ তার মতে, একজন ফুটবল ম্যানেজারকে ভালো ফুটবল খেলতে হবে, তা কোথাও কি লেখা আছে? আমি একজন আপাদমস্তক ফুটবল সংগঠক এবং সেটা পরিক্ষীত৷ সুতরাং কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আমি আমার দ্বায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা সেটাই দেখা উচিত৷ এবং আমি মনে করি, আমার প্রতি বাফুফের আস্থা আছে বলেই তারা আমাকে এ দ্বায়িত্ব দিয়েছে৷
এখন প্রশ্ন হলো এ দ্বায়িত্ব বাফুফে কেন ক্যাম্পের তৃতীয় দিনে দিয়েছে, সেটা তাদের ব্যাপার৷ এবং তারা যে কোন সময দ্বায়িত্ব দিতেও পারে আবার নিতেও পারে৷
জাতীয় দলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে এ দ্বায়িত্ব পালন করে আসছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ম্যানেজার আমের খান। তাকে সরিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মোহামেডানের কর্মকর্তা ও সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
কাজী সালাউদ্দিনের সময়ে প্রায় এক দশক নারী সিনিয়র দলের ও জুনিয়র দলের ম্যানেজার ছিলেন আমিরুল। পুরুষ দলেও ম্যানেজার হিসেবে একাধিকবার কাজ করেছেন তিনি। মাঝের বিরতিতে আমের খান এ দ্বায়িত্ব পালন করে আসছিলেন।
তবে হুট করে কোন ব্যাখ্যা ছাড়াই আমির খানকে সরানো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন৷
তবে আমের খানকে অবশ্য জাতীয় দল থেকে একেবারে সরিয়ে দেয়নি বাফুফে। তাকে জাতীয় দলের কো-অর্ডিনেটর হিসেবে রেখেছে। এছাড়া সাবেক জাতীয় ফুটবলার ও ফেডারেশনের আরেক সদস্য ইকবাল হোসেনকেও টিম লিডার পদ দিয়ে দলের সঙ্গে রাখা হয়েছে৷
ফিফা আসিয়ান কাপ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় বাংলাদেশকে সুযোগ দিয়েছে ফিফা। ফিফার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে বাফুফে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে আসিয়ান কাপের আসর।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।





















