নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারসের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন উভয় দেশের প্রতিনিধিরা। বাণিজ্য বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন আগ্রহের কথাও তুলে ধরেন তারা।



















