ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত, পিএসজি, রিয়াল, ম্যানইউ জেনে গেল তাদের প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের ড্র হয়ে গেল। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বেশ কঠিন সূচি পেয়েছে। এছাড়া রিয়াল মাদ্রিদ,ম্যানইউ জেনে গেল কারা তাদের প্রতিপক্ষ৷ কক

বৃহস্পতিবারের ৩৬ দলের লিগ পর্বের ড্রতে বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে কোচ লুইস এনরিকের সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে (হোম ম্যাচ)।

পাশাপাশি ২০১৩ সালের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং ইউরোপা লিগ বিজয়ী অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে খেলতে হবে তাদের। ২০১৭ সালের মার্চে সেই ঐতিহাসিক ৬-১ গোলের হারের পর বার্সেলোনার মাঠে শেষ তিনটি ম্যাচেই জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা, যার মধ্যে রয়েছে গত অক্টোবরে লিগ পর্বের ২-১ গোলের জয়।

সেস ফেব্রিগাসের কোচিংয়ে খেলা চ্যাম্পিয়নস লিগের নতুন দল কোমোর মাঠেও সফর করবে পিএসজি। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের আটটি ম্যাচের এই অভিযান শুরু হতে যাচ্ছে। গত আসরের ফাইনালিস্ট আর্সেনালও এক কঠিন লিগ পর্বের মুখোমুখি হচ্ছে। রেকর্ড ১৫ বারের বিজয়ী রিয়াল মাদ্রিদ ছাড়াও তাদের খেলতে হবে জার্মান দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
মোনাকোর বৃহস্পতিবারের ড্রতে পাওয়া অন্যান্য বড় ম্যাচের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড দুই বছর পর এই প্রতিযোগিতায় ফিরে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে, যা ১৯৯৯ সালের তাদের সেই ঐতিহাসিক ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনছে।

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে ফিরে আসার পর, কোচ হোসে মরিনহো আরও একটি পরিচিত প্রতিপক্ষ ইন্টার মিলানের মুখোমুখি হবেন, যে ক্লাবটিকে তিনি ২০১০ সালে চ্যাম্পিয়নস্ল লিগ জিতিয়েছিলেন এবং তারপর বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত, পিএসজি, রিয়াল, ম্যানইউ জেনে গেল তাদের প্রতিপক্ষ

আপডেট সময় : ০১:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬