ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই এই নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি জানান, সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণার পর আনুমানিক ৪৫ দিন সময় দিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। সেই হিসেবে বছরের শেষ দিকে, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতির ওপর ভিত্তি করে তফসিল ঘোষণা প্রয়োজনে অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন আসতে পারে।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু জাতীয় ও সামাজিক বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা, শারদীয় দুর্গাপূজা এবং আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনা করে চূড়ান্ত ভোটের তারিখ নির্ধারণ করা হবে। স্থানীয় সরকারের এই নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে এবং কিছু ধাপ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।
সিইসি বলেন, নভেম্বরে যাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি৷ স্কুলের বার্ষিক পরীক্ষাগুলো যেন সমন্বয় করে করা হয়৷
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয় বস্তু সম্পর্কে সিইসি জানান, রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন সম্পর্কিত প্রায় ৪০ মিনিট পর্যন্ত বৈঠকে নির্বচনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ স্থানীয় সরকার নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রাহ্য নির্বাচনে রুপ দিতে রাষ্ট্রপতির সার্বিক সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন৷ জবাবে রাষ্ট্রপতি সব ধরনের নির্বাচনের আশ্বাস দিয়েছন রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতির মনোভাব ব্যক্ত করে সিইসি বলেন, তিনি এ দেশের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চাচ্ছেন৷
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্যও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন : সিইসি

আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬