ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি। এ ঘটনায় এমপি আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এ নিয়ে ভিডিওবার্তা দিয়ে সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০২:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬