ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাকিব নষ্ট ও পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।

র’ এর প্রধানের সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নাই

অন্যদিকে র’ এর বাংলাদেশ ঘুরে যাওয়া নিয়ে দেশজুড়ে নেতিবাচক আলোচনা চলছে৷ এ নিয়ে প্রশ্ন উঠতেই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই। তার বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি বলেন, জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিব নষ্ট ও পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬