ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের ৫ মাসেও রাষ্ট্র,সমাজ কিছু বদলায়নি,ঘুষখোররা এখনো ঘুষ খাচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিএনপি সরকারের ৫ মাসেও রাষ্ট্র ও সমাজের আশানুরূপ পরিবর্তন আসেনি এবং একইভাবে ঘুষ-দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন। 
তিনি বলেন, একইভাবে ঘুষখোররা ঘুষ খাচ্ছে। ভালো পরিকল্পনা আগের মতোই আটকে দিচ্ছে। আমি সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চেয়েছিলাম। তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি আরও বলেন, পরিবর্তনের মনোভাব সবার মধ্যে গড়ে তুলতে পারলে আমরা জুলাইয়ের সফলতা দেখতে পাব।তিনি আরও বলেন, আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারলেই কেবল জুলাই সফল হবে। যে যার দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করি, তরুণদের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়তে পারব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে। যারা ভোল পাল্টিয়েছে, তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু এমনি হারিয়ে যাবে।

বিএনপি মহাসচিবের মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে একটি রসায়ন কাজ করে ক্ষমতাকে আঁকড়ে ধরার। এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়।

 তবে সমাজ বদলে তিনি জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান। তরুণদের জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী ত্যাগ ও মূল্যবোধকে ধরে রাখতে না পারলে শহীদ মায়েদের চোখের জল বৃথা যাবে। তাই সবাইকে নিজের মন-মানসিকতার পরিবর্তন ঘটিয়ে রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল স্পষ্ট করেন যে, বিগত ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, যা পুনর্গঠন করতে সময়ের প্রয়োজন। তবে এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারের ৫ মাসেও রাষ্ট্র,সমাজ কিছু বদলায়নি,ঘুষখোররা এখনো ঘুষ খাচ্ছে

আপডেট সময় : ০৩:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬