ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গুজবে সয়লাব রাষ্ট্রপতির পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছেন৷ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন এক সংবাদে দেশজুড়ে তোল পাড়৷ এই তথ্যের সত্যতা নিরুপনে দেশের গণমাধ্যমে ছুটাছুটি শুরু হয়ে যায়৷ স্বরাষ্ট্র মন্ত্রীর মুখোমুখি হয়েও গণমাধ্যম কর্মীরা এর উত্তর পায় নি৷ তাহলে কি পুরোটাই গুজব? সাধারন জনগণের মধ্যেও এ নিয়ে অন্তহীন কৌতুহল৷

বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে—লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

দাবি করা হয়েছে, এমন ঘটনায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুই-একদিনের মধ্যে পদত্যাগ করবেন মো. সাহাবুদ্দিন।

কিন্তু ফোনালাপের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি নিজেই। তিনি ফোনালাপের বিষয়টিকে পুরোটাই মিথ্যা বলেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে তিনি একটি গণমাধ্যমে দেওয়া এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, ‘‘এটি কল্পনার বাইরে।’’

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। তখন অনেকে মনে করেছিলেন বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সরকার। সেক্ষেত্রে হয়তো দলীয় কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পরিবর্তনের কোনও ইঙ্গিত সরকার দেয়নি। সরকার-প্রধান তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানেই যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আলোচনায় ছিল তিনি পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কিনা। তবে এখন তিনি পদত্যাগ করতে পারেন, এই খবরই সর্বত্র। এছাড়া বিএনপি থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? নাকি দলের বাইরে কাউকে দেওয়া হতে পারে? এ নিয়ে এখন নানা আলোচনা চলছে। বিএনপি সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বিএনপি তাদের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগের সুযোগ পাবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ নিশ্চিত করেছেন যে, রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ সম্পর্কে তাদের কাছে কোন তথ্য আসে নি৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুজবে সয়লাব রাষ্ট্রপতির পদত্যাগ

আপডেট সময় : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬