ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জামায়াত থেকে বহিস্কারের পর সংসদ সদস্য পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দল থেকে বহিস্কারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়।

জামায়াতের মিডয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আপনার (প্রধান নির্বাচন কমিশনার) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাখিল করা হলো।

উল্লেখ্য, গতকাল ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত থেকে বহিস্কারের পর সংসদ সদস্য পদও হারাচ্ছেন গাজী নজরুল ইসলাম

আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬