বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫ বিলিয়ন মার্কিন ডলার
- আপডেট সময় : ০৭:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৬২ বার পড়া হয়েছে
সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে ফিফা। ৪৮ দলের এই বিশ্বকাপ থেকে আয় হয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।
যদিও প্রাথমিকভাবে এই বিশ্বকাপ থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে টিকিট বিক্রি, বিশেষ করে সেকেন্ডারি মার্কেটে উচ্চমূল্যের টিকিট এবং ভিআইপি হসপিটালিটি প্যাকেজের কারণে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতোমধ্যে সদস্য দেশগুলোর ফুঠবল সংস্থাগুলোকে এই বাড়তি আয়ের বিষয়টি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিপুল অর্থের একটি অংশ সদস্য দেশগুলোও পাবে, যদিও বণ্টনের বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।
এই আর্থিক সাফল্য ইনফান্তিনোর নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে কিছু বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য সংস্থার সমর্থন তার দিকেই রয়েছে।
এই বিপুল আয় ভবিষ্যতের আয়োজক দেশ নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ২০৩৮ বিশ্বকাপের আয়োজক নির্বাচন সামনে রেখে দেশটি নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। পাশাপাশি ২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে আলোচনা চলছে৷
এদিকে আগামী বিশ্বকাপে (২০৩০ বিশ্বকাপে)) দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ থেকে ৬৪ করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা৷ তাতে বেশি দল বেশি আয়ের পাশাপাশি ছোট দলগুলোকে আরো বেশি অংশ গ্রহনের সুযোগ করে দেওয়া হবে বলে ফিফা কংগ্রেসের আলোচনায় প্রস্তাব উঠেছে৷
আবার অনেকে এই সিদ্ধান্তের বিরোধীতাও করেছে৷ এতে তাদের মতামত হচ্ছে, আয় বাড়লেও টুর্নামেন্ট আকর্ষণ হারাবে৷ এছাড়া সময়, দলগুলোর আবাসন,মাঠ, আঞ্চলিক কোটা সমস্যা, লবায়ুর প্রভাবসহ নানাবিধ সমস্যায় পড়বে৷ শুধু তাি নয়, এতে টর্ণামেন্ট আয়োজক পাওয়া কষ্টসাধ্য ও সীমিত হয়ে পগবে৷
তবে দলের সংখ্যা যতই হোক না কেন, পুনরায় বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷ আগামী ২০৩৪ বিশ্বকাপ ও ২০২৯ ক্লাবকাপ বিশ্বকাপ আয়োজন করার আগ্রহ দেখিয়েছে৷ ফিফা কংগ্রেসের আগামী সভায় এ ব্যাপারে আলোচনা হতে পারে৷



















