ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারালো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিরোপা হাতছাড়া হওয়ার শোখ এখনো কাটিয়ে উঠতে পারেনি আলবিসেলেস্তেরা। তার মধ্যেই তাদের জন্য এল নতুন দুঃসংবাদ—ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে লিওনেল মেসির দল। শিরোপা জয়ী স্পেন এখন বিশ্ব ফুটবলের নতুন নম্বর ওয়ান দল।

ফিফার সর্বশেষ আপডেট অনুযায়ী, বিশ্বকাপের ট্রফি জেতায় ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। অন্যদিকে, ফাইনালে হেরে যাওয়ায় ১৯৭০.৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আগামী ৭ অক্টোবরের আগে এই র‍্যাঙ্কিং তালিকায় আর কোনো পরিবর্তন আসবে না।

টুর্নামেন্ট চলাকালীন র‍্যাঙ্কিংয়ের চিত্র বেশ কয়েকবার বদলেছে। বিশ্বকাপ শুরুর সময় আর্জেন্টিনা শীর্ষে থাকলেও টুর্নামেন্টের মাঝে তারা কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তারা আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না, ফাইনাল হারের মাশুল গুনতে হলো র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর মাধ্যমে।

এদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স আর ইংল্যান্ড। ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স আর ১৯২২.৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

অন্যদিকে, এক ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ফিরেছে ব্রাজিল। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে সেলেসাওরা। একধাপ এগিয়েছে মরক্কোও। সপ্তম থেকে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে।

দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পর্তুগাল। এক ধাপ উন্নতি হয়েছে বেলজিয়ামের। অষ্টম স্থানে উঠে এসেছে তারা। বেলজিয়ামকে জায়গা ছেড়ে দিতে নবম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। তবে চার ধাপ লাফ দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারালো আর্জেন্টিনা

আপডেট সময় : ০৮:১৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬